হাকালুকি হাওরকে রামসার সাইট ঘোষনার দাবীতে জুড়ীতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

হাকালুকি হাওরকে রামসার সাইট ঘোষনার দাবীতে জুড়ীতে মানববন্ধন

  • মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

Manual4 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

আন্তর্জাতিক জলাভূমি দিবস উপলক্ষে এশিয়ার বৃহত্তম মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওরকে বাংলাদেশের ৩য় আন্তর্জাতিক রামসার সাইট হিসেবে স্বীকৃতি দেয়ার দাবীতে পরিবেশ বাদী সংগঠন চাইল্ড এন্ড মাদার কেয়ার ও গতি-এর সহযোগীতায় এবং হাওর রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে গত ৭ ফেব্রুয়ারি রোববার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হাকালুকি হাওরের রাবার ড্যাম সংল্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

এতে জুড়ী উপজেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাইল্ড এন্ড মাদার কেয়ারের উপদেষ্টা ছায়েদ আক্তার চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক আব্দুর রহিম লিটন, এম এ মজিদ, সাংবাদিক হারিস মোহাম্মদ, ফারুক হোসেন, আব্দুর রাজ্জাক, ইয়াছিন আলী,আব্দুল মন্নান প্রমুখ।

Manual8 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, হাকালুকি হাওরে বাংলাদেশের মোট জলজ উদ্ভিদের অর্ধেকের বেশি এবং সষ্কটাপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতি পাওয়া যায়। উন্নত দেশ গুলোর অতিরিক্ত কার্বন নির্গমনের ফলে পরিবেশের উপর মারাত্বক প্রভাব পরছে। এর প্রভাব থেকে বাংলাদেশও পিছিয়ে নেই। তাই অভিলম্বে হাকালুকি হাওরকে রামসার সাইটে অর্ন্তভূক্ত করতে সরকারের প্রতি দাবী জানানো হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!