জুড়ীতে প্রতারককে আটক করে পুলিশে সোর্পদ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

জুড়ীতে প্রতারককে আটক করে পুলিশে সোর্পদ!

  • মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

Manual5 Ad Code

জুড়ীতে এক প্রতারককে আটক করে জনতা পুলিশে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে। জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত আক্কেল আলীর পুত্র ইয়াকুব আলী মালু দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন রকমের প্রতারনা, ইয়াবা, গাঁজা ও বাংলা মদ সেবনসহ নানারকম অপকর্ম করে আসছে। ইতিপূর্বে কুলাউড়া উপজেলার জয়চন্ডিতে অনুরূপ প্রতরণা করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হলে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য ফয়জুল ইসলাম কালা তাকে জিম্মায় নিয়ে আসেন। তাকে অনেক বুঝানোর পরও সে সুধরাতে পারেনি। সূত্র জানায় দিনদিন সে বেপরোয়া হয়ে উঠেছে। এমন কোন অপরাধ নেই যা সে করেনা।

Manual8 Ad Code

পশ্চিম ভবানীপুর ৭নং ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম জানান, এলাকাবাসী মালুর অত্যাচারে অতিষ্ট। সে অনেক সময় মদ্যপ হয়ে প্রকাশ্য মাতলামী করে বেড়ায়।

জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা জানান ইয়াকুব আলী মালুর বিষয়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে ব্যবসার কথা বলে টাকা এনে আর ফেরৎ না দিলে একাধিক অভিযোগ এসেছে আমার কাছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান আসামী ইয়াকুব আলী মালুকে সোমবার ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!