আগামীতে ভাতা নেয়ার মানুষও মিলবে না-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

আগামীতে ভাতা নেয়ার মানুষও মিলবে না-পরিবেশমন্ত্রী

  • সোমবার, ২০ জুলাই, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual8 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার যেভাবে দেশের দরিদ্র মানুষের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে আগামীতে সরকারী ভাতা নেয়ার মানুষও খোজে পাওয়া যাবে না। করোনা মহামারীর সময়েও ঝুঁকি নিয়ে সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থে কাজ করে যাচ্ছে।

Manual8 Ad Code

তিনি ২০ জুলাই সোমবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র অসহায়দের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উত্তর শাহবাজপুর ইউপি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমদ খানের সভাপতিত্বে ও ইউপি মেম্বার বদরুল ইসলামের পরিচালনায় বিভিন্ন ভাতার কার্ড বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, ভিডিও কনফারেন্সে লন্ডন থেকে বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, আওয়ামী লীগ নেতা জোবের আহমদ, যুবলীগ নেতা কামাল উদ্দিন প্রমুখ।

মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি আরো বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা জননেত্রী শেখ হাসিনার সরকার চালু করেছিল। তারই ধারাবাহিকতায় উত্তর শাহবাজপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার কার্ড করে দেয়া হয়েছে। বাকি যারা রয়েছেন আগামী এক বছরের মধ্যে সবাইকে ভাতার আওতায় আনা হবে। কেউ বাদ পড়বে না। শেখ হাসিনার সরকার দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন এতে আগামীতে সরকারী ভাতা নেয়ার মানুষ মিলেবে না।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!