আত্রাইয়ে জমিজমাকে নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে জমিজমাকে নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষকের মৃত্যু

  • শুক্রবার, ৪ মার্চ, ২০২২

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual7 Ad Code

নওগাঁর আত্রাইয়ে জমিজমার বিরোধে জেরে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক আব্দুর সবুর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনায় নিহতের পক্ষে থানায় মামলা দায়ের করলে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জয়সাড়া গ্রামে দুই পক্ষে মধ্যে দেশীয় অস্ত্র ও লোঠিসোডা নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১২ জন আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আব্দুস ছামাদ, আব্দুস সবুর এবং বাধনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই রামেকে নেওয়ার পথে আব্দুর সবুর মারা যান।

Manual4 Ad Code

আটককৃতরা হলেন- মোজাম্মেল হক, জিন্নাতুন মিনি ও মাজেদা বিবি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়সাড়া গ্রামের আব্দুস ছামাদ ও মোজাম্মেল হক তারা একই বংশের কাকাতো ভাই। এই বংশের হওয়ায় তাদের মধ্যে বসতবাড়ির ১২ শতক জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে মোজাম্মেল হক বিরোধপূর্ণ ওই সম্পত্তি দখল করতে গেলে আব্দুস ছামাদ ও তার লোকজন বাধা দেন। এ সময় দুই পক্ষে মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লোঠিসোডা নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ১২ জন আহত হন। আহতদের মধ্যে আব্দুস ছামাদ, গোলাম মোস্তফা, আব্দুর সবুর, বাধন সাহ, আব্দুল বারিক, বেদারুন নেছা, মোজাম্মেল হক, জিন্নাতুন মিনি ও মাজেদা বিবি গুরুত্বর আহত অবস্থায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাঁকি আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে আব্দুস ছামাদ, আব্দুস সবুর এবং বাধনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই রামেকে নেওয়ার পথে আব্দুর সবুর মারা যান। আব্দুস ছামাদ এবং বাধনকে রামেকে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। নিহতের পক্ষে থানায় একটি মামলা দায়ের করা হলে রাতেই মোজাম্মেল হক, জিন্নাতুন মিনি ও মাজেদা বিবিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!