কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

  • বুধবার, ১১ মার্চ, ২০২৬

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৯) নামের এক যুবকের লাশ  মঙ্গলবার (১০ মার্চ) রাতে উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  ঘাটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক সিএনজি অটোরিক্সা চালক সাকিব আহমদ (২৩) নামক যুবককে আটক করেছে পুলিশ।

Manual2 Ad Code

উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের হানু মিয়ার ছেলে। পরকিয়ার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা।

Manual5 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা জানান, সোমবার ০৯ মার্চ রাত থেকে রিপন নিখোঁজ ছিলেন। তার মুঠোফোনও ছিলো বন্ধ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে মঙ্গলবার ১০ মার্চ রাতে টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকায় রেললাইনের পাশে রিপন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual2 Ad Code

স্থানীয় লোকজন জানান, আলী নগর গ্রামের জমসেদ আলীর ছেলে সিএনজি অটোরিক্সা চালক সাকিব ছিলেন নিহত রিপনের সিএনজি অটোরিক্সা চালক। সেই সুবাদে নিহত রিপনের বাড়িতে আসা যাওয়া ছিলো।  নিহত রিপন মিয়ার স্ত্রীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন অটোরিক্সা চালক সাকিব। বিষয়টি জানাজানি হলে নিহত রিপন ও সাকিবের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। রিপনের স্ত্রী ও ঘাতক সাকিবের পরকিয়ার প্রেমের ভিডিও ক্লিপ রয়েছে বলেও স্থানীয় লোকজন জানান। ঘটনার জের ধরে সাকিব পরিকল্পিতভাবে রিপনকে ঘটনাস্থলে নিয়ে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধারকালে সাকিব ঘটনাস্থলে উপস্থিত ছিলো, যাতে তাকে কেউ সন্দেহ না করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতক সাকিব আহমদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। এব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!