জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর পরিকল্পনা প্রণয়ন করছে সরকার- পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর পরিকল্পনা প্রণয়ন করছে সরকার- পরিবেশমন্ত্রী

  • শনিবার, ২ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

ঢাকা, শনিবার, 0২ এপ্রিল ::

Manual1 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন করছে সরকার। সংশ্লিষ্ট প্রতিটি মন্ত্রণালয়, দপ্তর এবং সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে এ পরিকল্পনা প্রণীত হচ্ছে। সকলের সহযোগিতায় জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা মোতাবেক মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম হবে বাংলাদেশ।

০২ এপ্রিল শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রাক- যাচাইকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

Manual5 Ad Code

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু অভিযোজনের জন্যে প্রকল্প বাস্তবায়নে উন্নত বিশ্ব অর্থ, প্রযুক্তি এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। পরিবেশ মন্ত্রণালয় এ কাজে অন্য সকল মন্ত্রণালয়কে সহযোগিতা প্রদান করবে। মন্ত্রী বলেন, সরকার জনগণের খাদ্য, পানি, বিদ্যুৎ,স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ যৎসামান্য গ্রিন হাউজ গ্যাস উৎপাদন করলেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রশমনে সাধ্যমতো কাজ করা হচ্ছে। গ্রিনহাউজ গ্যাস উৎপাদনের জন্যে দায়ী বিশ্বের শিল্পোন্নত দেশগুলোকে দায়িত্ব নিতে হবে।

Manual5 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, ন্যাপ প্রণয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোঃ মিজানুল হক চৌধুরী, ইউএনডিপি বাংলাদেশ এর উপ আবাসিক প্রতিনিধি ভ্যান ন্যুয়েন প্রমুখ। খসড়া ন্যাপ উপস্থাপন করেন ন্যাপ প্রণয়ন কমিটির টিম লিডার বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ এমিরেটস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত এবং সিইজিআইএস এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিবৃন্দ খসড়া জাতীয় অভিযোজন পরিকল্পনা চূড়ান্ত করতে পরামর্শ প্রদান করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!