শ্রীমঙ্গলে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

  • বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি ::

Manual5 Ad Code

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আরও বহুদূর এগিয়ে যাবে। দেশের মানুষের কল্যাণে সরকার প্রতিটি সেক্টরে উন্নয়ন করে যাচ্ছে। বিশেষ করে যোগাযোগ খাতে যে পরিমাণ উন্নয়ন করেছে তা দেশে বিরল। সারা বিশ্ব বাংলাদেশকে আজ একটি উন্নত দেশ হিসেবে চেনেন।

গত বুধবার সকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন কালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual4 Ad Code

চার কোটি টাকা ব্যয়ে কালিঘাট ইউনিয়ন, ভাড়াউড়া ও কালাপুর ইউনিয়ন পর্যন্ত ৮. ১৯০ কিলোমিটার সড়কের কাজের উদ্বোধন কালে প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ কিছু পায়। এসময় তিনি ইঞ্জিনিয়ার ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে আরও বলেন, কাজের মান শতভাগ ভালো হতে হবে। সেদিকে আমরা খেয়াল রাখব। কাজের মান খারাপ করে সরকারের বদনাম করা হবে তা কিছুতেই বরদাস্ত করা হবে না।

সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এলজিইডি মৌলভীবাজারে নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দীন সরদার, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!