কুলাউড়ায় অসহায় মানুষের মাঝে যুবলীগের ইফতার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল

কুলাউড়ায় অসহায় মানুষের মাঝে যুবলীগের ইফতার বিতরণ

  • শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকেলে কুলাউড়া পৌর শহরের বঙ্গবন্ধু উদ্যানের সম্মুখে এ ইফতার বিতরণ করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম সবুজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রণু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইছরাব আলী ইছই, যুগ্ম সম্পাদক কামরুল হাসান বক্স, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মনি, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ জামিল উদ্দিন নাহিদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ খালিক উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোদাব্বির চৌধুরী ঝুমন, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনিসহ উপজেলা যুবলীগের অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সারাদেশে যুবলীগ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ায় যুবলীগ শহরের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করছে, যা আগামীতেও অব্যাহত থাকবে। এ ধরনের মানবিক কাজে যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান তিনি।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!