জুড়ীতে অগ্নিকান্ডে দোকান ভস্মিভুত : আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে অগ্নিকান্ডে দোকান ভস্মিভুত : আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • রবিবার, ১৫ মে, ২০২২

Manual4 Ad Code

জুড়ী প্রতিনিধি::

Manual5 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ধামাই চা বাগানের কৃষ্ণনগর নতুন পাড়ার লক্ষীন্দর গোয়ালার ছেলে সুজন গোয়ালার দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৫ মে বিকেলে তালাবদ্ধ দোকানে আগুনের ধোঁয়া দেখে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করেন। ততক্ষণে দোকানের ভেতরে থাকা মালামাল, নগদ অর্থসহ দোকান ঘরটি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ইউনিট এবং জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে

Manual4 Ad Code

দোকান মালিক সুজন গোয়ালা জানান, অগ্নিকান্ডে দোকান ঘর পুড়ে তার অন্তত আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ সুজন গোয়ালকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!