জুড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি

  • রবিবার, ১৫ মে, ২০২২

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি::

জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজার বিরুদ্ধে বেলাগাঁও রাবার ড্যামের পলি অপসারণ ও সংস্কারের নামে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। সম্প্রতি উপজেলা প্রশাসনের তিন কর্মকর্তার সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়নি মর্মে ইউএনও’র কাছে যৌথ প্রতিবেদন জমা দিয়েছে। মুলত নির্বাচনী দ্বন্দ্বের জেরেই অজ্ঞাত ব্যক্তিকে দিয়ে নির্বাচনী প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যান মাসুম রেজার মানসম্মান ক্ষুন্ন করার অসৎ উদ্দেশ্যে এ অভিযোগ দাখিল করা হয়।

Manual4 Ad Code

জানা গেছে, গত ২০ মার্চ বেলাগাঁও গ্রামের জনৈক হাবিবুর রহমান ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন, জায়ফরগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা ইউপি মেম্বার সিরাজুল ইসলামকে প্রকল্প কমিটির সভাপতি করে ‘বেলাগাঁও রাবার ড্যামের পলি অপসারণ ও সংস্কারে’র ভুয়া একটি প্রকল্প কমিটি সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করে সরকারি বরাদ্দের ১ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেছেন। বাস্তবে বিগত ২ বছর রাবার ড্যামের কোন পলি অপসারণ ও সংস্কার কাজ হয়নি। বরাদ্দের অর্থ তিনি আত্মসাৎ করেছেন। অভিযোগটি তদন্তের জন্য ইউএনও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমিরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের সমন্বয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

Manual7 Ad Code

উক্ত তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন করে সম্প্রতি অভিযোগের সত্যতা পাননি মর্মে ইউএনও বরাবরে প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত প্রতিবেদনে তারা উল্লেখ করেন অনেক চেষ্টা করেও তারা অভিযোগকারির অস্তিত্ব খুঁজে পাননি। পরিদর্শনকালে স্থানীয় এলাকাবাসি জানিয়েছেন প্রতি বছরের ন্যায় এবছরও রাবার ড্যামের পলি অপসারণ ও সংস্কার কাজ সম্পন্ন করে রাবার ড্যাম চালু করা হয়।

Manual1 Ad Code

তদন্ত কমিটির অন্যতম সদস্য উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন এ অভিযোগের তদন্ত প্রতিবেদন ইউএনও’র দপ্তরে জমা দেয়ার সত্যতা স্বীকার করেন।

Manual2 Ad Code

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রাবার ড্যাম প্রকল্পের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, হাবিবুর রহমান নামে পরিচয়হীন যে ব্যক্তি অভিযোগ করেছেন তা মিথ্যা প্রমানিত হয়েছে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরাজিতরা সরকারের বিভিন্ন দপ্তরে একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছে। কিন্তু কোন অভিযোগেরই ভিত্তি মিলেনি। জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজার সুনাম ক্ষুন্ন করার জন্য আমাকে জড়িয়ে উদ্দেশ্যমুলক এমন মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!