জুড়ীতে মাতাল যুবলীগ নেতার গণ-উপদ্রপ, অবশেষে গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে মাতাল যুবলীগ নেতার গণ-উপদ্রপ, অবশেষে গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual1 Ad Code

জুড়ীতে মদ পান করে মাতলামি ও গণ-উপদ্রপের অভিযোগে বুধবার রাতে থানা পুলিশ উপজেলা যুবলীগের সদস্য ও উপজেলা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সুমনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।

Manual6 Ad Code

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সুমন কামিনীগঞ্জ বাজারে মদ পান করে গণ উপদ্রপ শুরু করে। ভুক্তভোগিরা অতিষ্ট হয়ে উঠলে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ জানান, বিষয়টি তিনি শুনেননি। সংগঠনের সাথে সম্পৃক্ত কেউ এরকম কর্মকান্ড করে থাকলে অবশ্যই তা অত্যন্ত নিন্দনীয় কাজ। খোঁজ নিয়ে এব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, বুধবার রাতে কামিনীগঞ্জ বাজারে মদ্যপ অবস্থায় সিদ্দিকুর রহমান সুমন নামক যুবক গণ উপদ্রপ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!