শ্রীমঙ্গলে চা বাগানে পানি ও স্যানিটেশন বিষয়ে সেবাদানকারী ও উপকারভোগীদের মধ্যে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে চা বাগানে পানি ও স্যানিটেশন বিষয়ে সেবাদানকারী ও উপকারভোগীদের মধ্যে মতবিনিময়

  • বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

Manual7 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীভাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের পানি, স্যানিটেশন ও হাইজিন: বাস্তবতা ও করনীয় বিষয়ে সেবাদানকারী ও ‍উপকারভোগীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শ্রীমঙ্গল ‍উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সভাকক্ষে প্রোমোটিং ওয়াশ ফর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কারস ইন বাংলাদেশ প্রকল্পের অনুকুলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য আইডিয়া ও ওয়াটারএইডের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার জাফর আল সাদেক, উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য পরিদর্শক-আবদুস শহীদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ ও টিআইবি কো-অর্ডিনেটর পারভেজ কৈরী।

আইডিয়া-ওয়াশ প্রকল্পের এডভোকেসী অফিসার বিশ্বজিৎ দেব রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার মৃনাল কান্তি দাস। সভায় মূল বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইডিয়া-ওয়াশ প্রকল্পের ব্যবস্থাপক পঙ্কজ ঘোষ দস্তিদার।

Manual6 Ad Code

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, রাজঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: সেলিম আহমেদ, এইচপি সংস্থার ট্রেনিং অফিসার সাদিয়া আফরিন, ডেভেলপমেন্ট অফিসার মো: রুহুল, কালিঘাট ইউনিয়নের ১নং সদস্য আবদুস ছত্তার, সাতগাও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য সঞ্জিত বুনারজি, ৯নং ওয়ার্ড সদস্য সুজন বৃনারজি, ৭ নং ওয়ার্ড সদস্য দুলাল বুনারজি।

Manual1 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন রাজঘাট, লাখাইছড়া ও হুগলীছড়া চা বাগানের পঞ্চায়েত,সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য, হোপ ফর দ্যা পুরেস্ট প্রতিনিধি, সাংবাদিক এবংউপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের মাঠ পর্যায়ের ব্যক্তিবর্গ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!