আমিরাতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএইর কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

আমিরাতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএইর কমিটি গঠন

  • শনিবার, ২৮ মে, ২০২২

Manual4 Ad Code

সাইফুল ইসলাম সুমন, আমিরাত থেকে::

Manual8 Ad Code

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির (ইউএই) কমিটি গঠন করেছেন। সাংবাদিকতা মহান পেশা আবেগবর্জিত ও নিরপেক্ষ দৃষ্টিতে সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের মূল লক্ষ্য এমন মন্ত্রকে ধারণ করে গত বৃহস্পতিবার ২৬ মে দুবাই প্রিমিয়াম সুইটস রেস্টুরেন্ট হল রুমে নতুন কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

রিপোর্টার্স ইউনিটি সদস্যরা সকলেই বয়সে তরুণ এবং অভিজ্ঞতায় ঋদ্ধ। আরব আমিরাতের বাংলাদেশি কমিউনিটিকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

Manual2 Ad Code

নবনির্বাচিত নেতৃবৃন্দরা আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুখ দুখে পাশে থেকে তথ্য উপাত্তের ভিত্তিতে সংবাদ প্রকাশে সঠিক দায়িত্ব পালন করবে বলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি পেশাদারী সাংবাদিকদের সমম্বয়ে গঠিত বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র নেতৃবৃন্দরা আশা ব্যক্ত করেন।

এতে স্বাধীন দেশ টিভির নির্বাহী কর্মকর্তা ও আর টিভির আরব আমিরাত প্রতিনিধি মাহবুব হাসান হৃদয় উপদেষ্টা, এস এ টিভির আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হক সভাপতি ও নিউজ ২৪ টেলিভিশনের প্রতিনিধি আবদুল আলীম সাইফুল কে সাধারণ সম্পাদক এবং মাই টিভি আরব আমিরাত প্রতিনিধি শামসুর রহমান সোহেল কে সাংগঠনিক সম্পাদক করে একজন উপদেষ্টা এবং ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সনজিত কুমার শীল (সি-প্লাস টিভি), সহ-সভাপতি মহিউল করিম আশিক (প্রবাস মেলা), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ মেহেদী (যমুনা টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন রনি (কিউ টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মাহমুদ আলম সজল (স্বাধীন টিভি), দপ্তর সম্পাদক ইয়াছির আরাফাত খোকন (দৈনিক আলোকিত সকাল), অর্থ সম্পাদক একে আজাদ (সবুজ বাংলা), প্রচার সম্পাদক সাগর দেবনাথ (আরব বাংলা টিভি, ইউএই), সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহফুজ (যুগান্তর), ধর্ম বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন (কাওমি ভিশন), ক্রীড়া সম্পাদক রবিউল হোসেন (চ্যানেল এস), তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওবায়দুল্লাহ (কওমি ভিশন), আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন (71news.tv)। সদস্য হাবিবুর রহমান (ডেইলি সিলেট), সদস্য মোঃ ফারুক হোসেন (আরব বাংলা টিভি, দুবাই), সদস্য আলি নুর রহমান (দৈনিক বাংলা নিউজ ২৪), সদস্য জাহিদুল ইসলাম (জেএইচপি টিভি), সদস্য মোঃ সালাউদ্দিন আরিফ (আরব বাংলা টিভি)।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews