শ্রীমঙ্গলে সরকারি কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

শ্রীমঙ্গলে সরকারি কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

  • সোমবার, ২০ জুন, ২০২২

Manual2 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্টিত হয়েছে। সোমবার (২০ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) শ্রীমঙ্গলের সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

Manual4 Ad Code

দুপ্রক সদস্য ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য ও দুপ্রকের পরিচিতি ও কার্ডক্রম ব্যাখ্যা এবং শ্রীমঙ্গলে আশুকরনীয় বিষয়ে পরিকল্পনা উপস্থিপন করেন দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুর রউফ তালুকদার।

Manual6 Ad Code

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি পার্থ সারথী সিংহ উপজেলা মহিলা অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল চন্দ্র সুত্রধর, সাব-রেজেষ্ট্রার নিরোদ বরন বিশ^াস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন কুমার পাল, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার ( সেবা) সৌরভ পাল, টিআইবি এরিয়া কো অর্ডিনেটর পারভেজ কৈরী, দুপ্রক সদস্য ডা. পুস্পিতা খাস্তগীর ও মো: কাওছার ইকবাল প্রমুখ। মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলায় সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা ও উপজেলা দুর্নূতি প্রতিরোধ কমিটি দুপ্রকের সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও দুপ্রকের কার্যক্রমের সহযোগীয় উপস্থিত ছিলেন সনাক টিআইবি’র সহযোগী সংগঠন ইয়েস গ্রুপের সদস্য আব্দুর রহিম, সৈকত ব্যানার্জী ও টি এইচ শীতল সিংহ।

Manual2 Ad Code

মতবিনিময় সভায় কর্মকর্তারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর কাজের প্রশংসা করেন এবং দুর্নীতি বিরোধী সামাজিক কার্যক্রমের সাথে আরো নিবিড় ভাবে আরো কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বক্তারা সরকারী বিভিন্ন অফিস টু অফিস গিয়ে মতবিনিময় ও কিভাবে কাজ করা যায় তার পরিকল্পনা করার আহবায়ন জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews