জুড়ীতে বন্যা পরিস্থিতির অবণতি পানিবন্দী লক্ষাধিক মানুষ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

জুড়ীতে বন্যা পরিস্থিতির অবণতি পানিবন্দী লক্ষাধিক মানুষ

  • মঙ্গলবার, ২১ জুন, ২০২২

Manual7 Ad Code

আল আমিন আহমদ, জুড়ী প্রতিনিধি ::

Manual2 Ad Code

অকাল বন্যায় প্লাবিত মৌলভীবাজারের জুড়ী উপজেলার অনেকগুলো গ্রাম।আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন ২৯৮০ পরিবারের প্রায় ৩৭ হাজার মানুষ।উপজেলার বেলাগাও, দিঘলবাক, শাহপুর, প্রহল্লাদপুর, হেকিমপুর সরেজমিনে ঘুরে দেখা যায়, এসব এলাকার মানুষের ঘরে কোমর পর্যন্ত পানি, বাড়ির বেশির ভাগ লোকজন আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। ইতোমধ্যে বেশির ভাগ বিদ্যালয়, মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার্তদের পাশে দাড়িয়েছে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। তবে অতীতে যেভাবে অসহায় মানুষের পাশে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন কিংবা ব্যক্তি সহযোগিতা ছিল বর্তমানে তা কম দেখা যাচ্ছে।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা জানান,প্রথমে ৮ টি আশ্রয় কেন্দ্র ছিল,বন্যা পরিস্থিতি বাড়ার কারনে বর্তমানে ২২ টি আশ্রয় কেন্দ্র ছিল, আজ মঙ্গলবার আরও ২ টি আশ্রয় কেন্দ্র যোগ করে মোট ২৪ টি আশ্রয় কেন্দ্র চালু আছে। আশ্রয় কেন্দ্র গুলোতে ২৯৮০ টি ক্ষতিগ্রস্থ পরিবারের ৩৬৪০০ জনের মত মানুষ আশ্রয় নিয়েছেন। প্রতিনিয়ত প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি খোজ খবর নেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

এদিকে বন্যার্তদের পাশে দাড়িয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন। তিনি স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে নৌকা যোগে প্রত্যন্ত অঞ্চলে খাদ্য সামগ্রী নিয়ে বিতরন করছেন। ক্ষতিগ্রস্থ পরিবারে ত্রান সামগ্রী বিতরনের পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য ও দিতে দেখা যায় তাকে।

পাশাপাশি জাতীয় পার্টির নেতা এমএ মালিক সাচ্চুর পক্ষ থেকে গত দুইদিন কয়েকটি আশ্রয় কেন্দ্রে খাদ্য প্রদান করা হয়। পশ্চিম জুড়ী ইউনিয়নের সদস্য জাহেদ হোসেন তাজিনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রের প্রায় ৫০০ মানুষের জন্য এক সপ্তাহের খাদ্য সহায়তার অংশ হিসেবে ২ দিন থেকে বিতরন অব্যাহত রেখেছেন। পিডিবির পাওয়ার সাব স্টেশনে পানি থাকার কারনে চারদিন থেকে বিদ্যুৎহীন উপজেলার বেশিরভাগ মানুষ। প্রায় ৭২ ঘন্টা বিদ্যুৎহীন থাকার পর কুলাউড়া পাওয়ার সাব স্টেশন থেকে জুড়ী বাজারে বিদ্যুৎ সরবরাহ দিয়েছে পিডিবি। তবে এখন ও অন্ধকারে উপজেলার বেশির ভাগ মানুষ। চিরা, মোমবাতি,আলু, মুড়ির সংকট দেখা দিয়েছে জুড়ীর দোকানগুলোতে। বিদ্যুৎ না থাকার কারনে মোমবাতি বাড়তি দাম দিয়ে বিক্রি করছেন দোকানদাররা। উপজেলার বেশির ভাগ রাস্তায় সিএনজি, মোটর সাইকেলে চলাচল করতে না পারায় ট্রাকে করে চলাচল করছেন মানুষ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!