বড়লেখায় সুনাই নদীর বাঁধে ভাঙ্গন, হুমকিতে ৫ ইউনিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় সুনাই নদীর বাঁধে ভাঙ্গন, হুমকিতে ৫ ইউনিয়ন

  • বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখা ও বিয়ানীবাজারের মধ্যবর্তী স্থান দিয়ে ভারত থেকে নেমে সুনাই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়নের হলদিরপার এলাকায় নদীর বাঁধে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। বুধবার রাতে স্থানীয় জনসাধারণ ও সেচ্ছাসেবী সংগঠনের যুবকরা একটি ভাঙ্গনস্থলের মেরামত করেছেন। প্রবল স্রোতে নদীগর্ভে বিলিন হওয়ার হুমকিতে নদী তীরবর্তী রাস্তা, মাদ্রাসা, মসজিদ ও স্কুল। এছাড়া বাধ ভেঙ্গে পানি ঢুকে তলিয়ে যেতে পারে নিজ বাহাদুরপুর, দাসেরবাজার, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর ও তালিমপুর ইউনিয়নের ব্যাপক এলাকা।

Manual7 Ad Code

সরেজমিনে জানা গেছে, গত কয়েকদিন ধরে সুনাই নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। নিজ বাহাদুরপুর ইউনিয়নের বেশ কয়েকটি স্থানের বাধে ভাঙ্গন দেখা দেয়। কিছু এলাকা প্লাবিত হলেও স্থানীয় লোকজন সেচ্ছাশ্রমে বালু ও মাটির বস্তা ফেলে মেরামত করায় নিজ বাহাদপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা পায়। বুধবার সন্ধ্যায় হলদিরপার এলাকায় সুনাইনদীর দক্ষিণের প্রায় ৫০ মিটার বাধে ভাঙ্গণ শুরু হলে হলদিরপার মহল্লাবাসি ও যুব সেচ্ছাসেবকরা প্রায় ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে বাঁধ মেরামত করেন। তবে ভারতের আসামে ভারি বৃষ্টিপাত হলে বাঁধ ভেঙ্গে তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, দাসেরবাজার ও তালিমপুর ইউনিয়নের ব্যাপক এলাকা।

Manual3 Ad Code

নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান, ইতিপূর্বে সুনাই নদীর বাঁধ ভেঙ্গে তার ইউনিয়নের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। ১৫ থেকে ২০ হাজার মানুষ এখনও পানিবন্দি। বুধবার রাতে বিভিন্ন স্থানের বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। স্থানীয় লোকজন একটি স্থান মেরামত করলেও তা কতক্ষণ টিকবে তা নিয়ে শঙ্কায় আছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!