বড়লেখায় বিএনপির প্রীতি সমাবেশ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

বড়লেখায় বিএনপির প্রীতি সমাবেশ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলা বিএনপির প্রীতি সমাবেশ ও বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমদের আয়োজনে তার বাসভবনে এই প্রীতি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তরা বলেন, বিএনপির বিরুদ্ধে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মীকে এব্যাপারে সোচ্চার হতে হবে।

Manual7 Ad Code

সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস শহীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নারি উদ্দিন আহমেদ মিঠু, জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা কয়েছ আহমদ, যুবদল নেতা আব্দুল কাদির পলাশ, ইকবাল হোসেন প্রমুখ।

Manual5 Ad Code

প্রীতি সমাবেশ ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!