জুড়ীতে বন্যার্তদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে বন্যার্তদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প

  • বুধবার, ১৩ জুলাই, ২০২২

Manual2 Ad Code

জুড়ী প্রতিনিধি::

Manual4 Ad Code

পাহাড়ী ঢল আর প্রবল বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে জুড়ী উপজেলার কয়েকটি ইউনিয়ন। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্থ জায়ফর নগর ও পশ্চিম জুড়ী ইউনিয়ন। এই দুই ইউনিয়নের দুর্গত মানুষের জন্য দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসাইন।

বুধবার ১৩ জুলাই পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিরামপুর স্কুল মাঠে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসাইন। এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কুমার বিশ্বাস, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি দত্তা দাস, টালিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফয়ছল আহমদ, উপজেলা যুবলীগের পাঠাগার সম্পাদক ফয়ছল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশিদ রাজী, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, মুগদা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ডাঃ শাহ আহমেদ নুসায়ের, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান প্রমুখ। বৃহস্পতিবার জায়ফর নগর ইউনিয়নের বানভাসী মানুষের সুবিধার্তে ভূয়াই বাজার ও নয়াগ্রাম আমতৈলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!