জুড়ীতে এক রাতে ১০ দোকানে চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

জুড়ীতে এক রাতে ১০ দোকানে চুরি

  • সোমবার, ১৮ জুলাই, ২০২২

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজারের বিজিবি ক্যাম্প চত্ত্বর ফুলতলা সড়ক ও লামাবাজার এলাকায় রোববার ১৮ জুলাই রাতে একসাথে ১০টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। তবে দোকানগুলোর সামনের সাটারের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করলেও ক্যাশবাক্সের খুচরো টাকা ছাড়া তেমন কোন মালামাল নেয়নি বলে দোকান মালিকগন জানিয়েছেন। রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

Manual1 Ad Code

জানা গেছে, রবিবরা রাত দু’টার পর বিজিবি ক্যাম্প চত্ত্বর এলাকা ফুলতলা সড়কে এস এম ট্রেডাস, মনির ট্রেডাস ও লামাবাজার এলাকার আবুল কাসেম ফার্মেসী, শাহজালাল ফার্মেসী, জে গ্রুফ, ফরিদ ভেরাইটিজ স্টোর, শাহিন মোবাইল সার্ভিস, আক্কাস আলীর পানের দোকান, আরিফের চায়ের টং এর দোকানের সামনের সাটারের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটেছে। ক্যাশবাক্সের খুচরো টাকা ছাড়া চোরেরা অন্য কোন মালামাল নয়নি। মেইন রোডের পাশের দোকানগুলোতে এধরণের দুঃসাহসি চুরির ঘটনায় ব্যবসায়ি মহলে আতংক বিরাজ করছে।

Manual6 Ad Code

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা বলেন, গত রাতে জুড়ী থানার ওসি (তদন্ত) কে বাজারে আশেপাশের সন্দেহভাজন চুরদের তালিকা দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম, উনারা কোন ব্যবস্থা নেননি, রাতে টহল পুলিশের ব্যবস্থার কথা বলেছিলেন। পুলিশ যদি রাতে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হতো তাহলে এতগুলো দোকান চুরি হতোনা।

জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।একজন চোরকে সনাক্ত করা গেছে গ্রেফতারের চেষ্টা চলছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!