জুড়ীতে ফেসবুকে ইউপি সদস্যের বিরুদ্ধে অশালীন মন্তব্য, থানায় অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে ফেসবুকে ইউপি সদস্যের বিরুদ্ধে অশালীন মন্তব্য, থানায় অভিযোগ

  • বুধবার, ২০ জুলাই, ২০২২

Manual7 Ad Code
জুড়ী প্রতিনিধি::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (২০ জুলাই) সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৫ নং বেলাগাও ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম একই গ্রামের আলফাজ আলীর ছেলে দুবাই প্রবাসী মানিক মিয়ার (৩৫) বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ইউপি নির্বাচনে জয়লাভের পর থেকে আবুল কাশেম এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময়ে অশালীন মন্তব্য করে আসছেন অভিযুক্ত মানিক মিয়া। এছাড়া অনেকের হোয়াটসঅ্যাপে ইউপি সদস্য আবুল কাশেমকে গালাগালি করে বিভিন্ন সময় ভয়েস  দিচ্ছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বুধবার থানায় সাধারণ ডায়েরী (নং-৮৮৫, তারিখ-২০-০৭-২২) করেছেন ইউপি সদস্য আবুল কাশেম।
বিভিন্ন সূত্রে জানা যায়, ইতিপূর্বে মানিক মিয়া এলাকার নিরহ অসহায় মানুষদের হয়রানি, মারধর ও লুটপাটের মত ঘটনা ঘটিয়েছে। মানিক মিয়া জুড়ী থানার এফআইআর নং-২/২২ মামলার এজাহার  ভুক্ত আসামী। এ মামলায় বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়েছে।
এ বিষয়ে আবুল কাশেম বলেন, বিগত ইউপি নির্বাচনে মানিক মিয়ার বড় ভাই শরিফুল ইসলাম টেনু আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এরপর থেকে মানিক মিয়া প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার ছবি ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একেরপর এক অশালীন মন্তব্য করে আসছেন। আমি ন্যায় বিচার চেয়ে আইনের আশ্রয় নিয়েছি।
জুড়ী  থানার এসআই বাদল জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews