জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহে আলোচনা সভা ও র‌্যালী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহে আলোচনা সভা ও র‌্যালী

  • সোমবার, ২৫ জুলাই, ২০২২

Manual3 Ad Code

জুড়ী প্রতিনিধি::

Manual7 Ad Code

জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৪ জুলাই উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আলা উদ্দিনের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো আবু ইউসুফ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী মাখন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সামছুল ইসলাম, সাধারন সম্পাদক নুরুজ্জামান, বাহাদুরপুর মোহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল লতিফ, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম প্রমুখ।

২৩ জুলাই হতে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের উদ্বোধন করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!