জুড়ীতে মৎস্য সপ্তাহে মৎস্য কর্মকর্তার নানা লুকোচুরি-বাজেট আত্মসাৎই মুল উদ্দেশ্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে মৎস্য সপ্তাহে মৎস্য কর্মকর্তার নানা লুকোচুরি-বাজেট আত্মসাৎই মুল উদ্দেশ্য

  • সোমবার, ২৫ জুলাই, ২০২২

Manual5 Ad Code
বিশেষ প্রতিনিধি::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে সাংবাদিকদের নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে মতবিনিময় সভা করেন নি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ। এ নিয়ে উপজেলা জুড়ে সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সূত্র জানায় সংবাদিকদের জন্য মৎস্য অধিদপ্তরের বরাদ্দকৃত সম্মানী ভাতা ও আপ্যায়ন ব্যয় পকেটস্থ করার হীন স্বার্থে তিনি জাতীয় মৎস্য সপ্তাহের প্রচার প্রচারণার গুরুত্বপূর্ণ একটি বিষয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের কর্মসূচি এড়িয়ে গেছেন।
নিরাপদ মাছে ভরবো দেশ, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে সরকার সারা দেশের সকল উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করার নির্দেশনা জারি করেন। সারা দেশে একযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলেও জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ কোন সংবাদ সম্মেলনের আয়োজন করেন নি। সংবাদ সম্মেলনে সরকারের মৎস্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি ছাড়াও সপ্তাহ ব্যাপি মৎস্য সপ্তারের নানা কর্মসূচি তুলে ধরার কথা থাকলেও এ কর্মকর্তা তা এড়িয়ে গেছেন। ফলে সরকারের মৎস্য খাতের ব্যাপক উন্নয়ন সম্পর্কে জনগণ থেকে যায় অন্ধকারে। এছাড়া মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সম্মুখ সারির অনেক সাংবাদিককে না জানানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
দৈনিক প্রথম আলো জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে কোন সংবাদ সম্মেলনের বিষয়ে আমার জানা নেই। এ বিষয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে আবু ইউসুফ বলেন, পাবলিক সার্ভিস দিবস থাকায় সভাপতি (ইউএনও) সপ্তাহের মধ্যে যেকোনো একদিন করার কথা বলেছেন। জুড়ী প্রেসক্লাবের সভাপতি ও এনটিভি ইউরোপ প্রতিনিধি তানজির আহমদ রাসেল বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা না করে লুকোচুরি করা সত্যিই দুঃখজনক। জাতীয় পাবলিক সার্ভিস দিবসের দোহাই দিয়ে আরেকটি জাতীয় দিবসের গুরুত্বপুর্ণ কার্যক্রম বাদ দেওয়া ওই মৎস্য কর্মকর্তার মনগড়া সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। কারণ সারা দেশের প্রত্যেকটি উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও মৎস্য সপ্তাহের সাংবাদিকদের সাথে সাংবাদিক সম্মেলন যথারীথি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে আমরা পরে সংবাদ সম্মেলন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। সারা বাংলাদেশে একযোগে হলেও আপনি কেন করেননি এবং সংবাদ সম্মেলন না করেই জেলা মৎস্য কর্মকর্তাকে করেছেন জানিয়ে কিভাবে রিপোর্ট দিলেন এসব প্রশ্নের কোন সুদোত্তর তিনি দিতে পারেন নি।
জেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ মিজানুর রহমান বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে রবিবার ২৩ জুলাই সাংবাদিকদের নিয়ে মৎস্য অফিসার আবু ইউসুফ মতবিনিময় সভা করেছেন বলে আমাকে লিখিতভাবে জানিয়েছেন। সংবাদ সম্মেলন না করে যদি রিপোর্ট দিয়ে থাকে তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!