শ্রীমঙ্গল সনাকের ১৬ দফার স্মারকলিপি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গল সনাকের ১৬ দফার স্মারকলিপি প্রদান

  • বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

Manual1 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের জীবন মান উন্নয়নকল্পে সনাকের ষোল দফাতে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট স্মারকলিপি প্রদান। গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা শ্রীমঙ্গল নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

এর আগে সকালে শ্রীমঙ্গলস্থ কার্যালয়ে ‘‘ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ এবং বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা’’ এই স্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল এবং বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্যে সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম এর কো-চেয়াপার্সন এবং সনাক সদস্য জিডিশন প্রধান সূছিয়াং।

Manual1 Ad Code

আলোচক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পাথমী, পরিচালক চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের নির্বাহী পরিচালক পরিমল সিং বাড়াইক, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম এবং বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন কমিটির সভাপতি জনক দেববর্মা, সনাক সদস্য ও শিক্ষক জহর তরফদার, সৈয়দ ছায়েদ আহমেদ, নিতেশ সুত্রধর ও ভিম্পল সিনহা।

Manual7 Ad Code

এরপর মুক্ত আলোচনা শুরু হয়। আলোচনা শেষে সম্মানিত অতিথিবৃন্দ শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শ্রীমঙ্গলের ক্ষুদ্র জাতিসত্তার পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে কিছু দাবী জানানো হয়; দাবীসমূহ হচ্ছে;

Manual4 Ad Code

১. শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনমানের নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ তদারকি ব্যবস্থা গ্রহণ করা;
২. শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতিস্বত্তার বিশেষ করে দুর্গম চা বাগান, খাসিয়াপুঞ্জি এবং ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য স্কুল বাস চালু করা ;
৩. শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যুবক ছাত্রছাত্রীদের জীবন মান উন্নয়নের জন্য কম্পিউটার সহ অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করা ;
৪. শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গ্রাম পর্যায়ে প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় %9

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!