বাংলাদেশ জাসদের কর্মীসভা ও মিছিল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল

বাংলাদেশ জাসদের কর্মীসভা ও মিছিল অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: বাংলাদেশ জাসদের ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জেলা কাউন্সিল সফল করার লক্ষ্যে অদ্য ২২ আগষ্ট সোমবার দক্ষিণবাজারস্থ সমবায় মার্কেটের অফিস রুমে কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদ ও সহযোগী সংগঠন সমূহের এক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখা, বাংলাদেশ যুবজোট, কুলাউড়া উপজেলা ও পৌর শাখার প্রাথমিক কমিটি গঠন করা হয়।

এছাড়াও জেলা কাউন্সিল সফল করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন হাট বাজারে গণসংযোগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে ব্রাহ্মণবাজার ইউনিয়ন বাংলাদেশ জাসদের সভাপতি মুজিবুর রহমান জাকারিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয় এবং দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Manual3 Ad Code

এছাড়াও চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরীর দাবীতে চলমান আন্দোলনের প্রতি সভা থেকে সংহতি প্রকাশ করা হয়। সভা শুরুর পূর্বে বিকাল ৫ ঘটিকার সময় তেল, সার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে এক মিছিল শহর প্রদক্ষিন করে। সভায় বাংলাদেশ জাসদ, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আ.স.ম ছালেহ সোহেল, যুগ্ম সম্পাদক হাসান আহমদ রাজা, কুলাউড়া উপজেলা কমিটির সহ সভাপতি সফিক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছল, কেন্দ্রীয় যুবজোটের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল সামাদ খাঁন পলাশ, উপজেলা জাসদ নেতা ব্যবসায়ী আব্দুল হান্নান, জেলা যুবজোটের আহবায়ক ফয়ছল আহমদ, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন খাঁন, কাদিপুর ইউনিয়ন জাসদের সম্পাদক মেম্বার আজাদ মিয়া, জয়চন্ডী ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুস ছালাম, সম্পাদক মাছুম আহমদ, যুবজোটের নিয়ামত খাঁন, বদরুল ইসলাম হেলাল, আব্দুস সোবহান টিপু, ছানোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর ছমির আহমদ, মজিদ খান, ওয়াসিম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!