ক বি তা || বন্যতায় মগ্নতা || ম ম তা জ  ম ম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

ক বি তা || বন্যতায় মগ্নতা || ম ম তা জ  ম ম

  • রবিবার, ২ আগস্ট, ২০২০

Manual7 Ad Code

বন্যতায় মগ্নতা

ম ম তা জ  ম ম

তুমি পুরুষ হয়েছো
কিন্তু…
প্রেমিক হতে পারোনি।
প্রেমিক হতে হলে-
খানিকটা বন্য হতে হয়!

Manual8 Ad Code

তোমায় অগ্রসর হতে হবে-
বনের পথে সশস্ত্র ওষ্ঠের তৃষ্ণা নিয়ে,
আবরন ফেলে এসো
নিশিন্দা ফুলের কামাঘ্রানে
যুগলবন্দী দ্বার রক্ষীর হাজিরায় সাক্ষর করে।

Manual8 Ad Code

তুমি কি দিকশুন্য?
তবুও পা চালাও চটজলদি বনের গহীনে।
ক্লান্তিতে জিভ শুকিয়ে গেলে
জিরিয়ে নিও খাদের পাড়ে
কস্তুরিমৃগও নাভীর উপত্যকায়,
তাহার নিচেই ফেনিল জলের মহাসমুদ্র।

Manual8 Ad Code

ও জলে তৃষ্ণা মিটেনা প্রেমিক!
পিপাসা শুকিয়ে শরীর ও মন
ঝুঁকতে থাকে নুনতা স্বাদে।
তুমি ভাসিয়ে ডানা
বুনো হাঁস হয়ে যেও,
অবাধ্য সোহাগে আঁচড়ের দাগে
প্রেমিক তুমি বন্য হইও,
হিংস্র হইওনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!