বিয়ানীবাজারে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বিয়ানীবাজারে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা

  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বিয়ানীবাজারের দুবাগ সুপ্রীম কনভেনশন সেন্টারে বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি’র সেক্টর সদর দপ্তর শ্রীমঙ্গলের ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার এবং বিএসএফের শীলচর সেক্টরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের মধ্যে আনুষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

উক্ত সমন্বয় সমন্বয় সভায় বিজিবি’র পক্ষে কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএম,জি, উপ-মহাপরিচালক, বিজিবি, শ্রীমঙ্গল সেক্টর এবং বিএসএফের পক্ষে শ্রী অশ্মনি কুমার শর্মা, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, বিএসএফ শীলচর সেক্টর নেতৃত্ব দেন।

সভায় দু’দেশের সীমান্তের বিভিন্ন সমস্যাদি নিয়ে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়। বিশেষ করে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা, অবৈধভাবে সীমান্ত পারাপার ও শূন্যরেখা অতিক্রম এবং সর্বোপরি ভারত হতে অবৈধভাবে মদ, গাঁজা ও বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট বাংলাদেশে প্রবেশ বন্ধ করার ব্যাপারে বিএসএফকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আহŸান জানানো হয়।

Manual5 Ad Code

এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তের অমীমাংসিত বিষয়সমূহ দ্রæত সমাধান করা এবং উভয় দেশের সীমান্তে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়েও আলোচনা করা হয়। সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় দেশের প্রতিনিধিদলের প্রধানগণ একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সমন্বয় সভায় বিজিবি এবং বিএসএফ এর সংশ্লিষ্ট ব্যাটালিয়ন সমূহের অধিনায়কগণ এবং সেক্টর ও সংশ্লিষ্ট ব্যাটালিয়ন সমূহের স্টাফ অফিসারগণ অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!