কমলগঞ্জে ৯০ লিটার চোলাই মদসহ আটক-১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কমলগঞ্জে ৯০ লিটার চোলাই মদসহ আটক-১

  • শনিবার, ২২ অক্টোবর, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চা বাগানে পুলিশের বিশেষ অভিযানে ৯০ লিটার চোলাই মদসহ সাজন মৃধা (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় শমশেরনগর কানিহঁটি চা বাগানের বিনদ মৃধার ঘর থেকে মদসহ কারিগরকে আটক করে পুলিশ।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর কানিহাটি চা বাগান থেকে ৯০ লিটার দেশীয় চোলাই মদসহ সাজন মৃধাকে হাতেনাতে আটক করা হয়। সে উপজেলার ডবলছড়া চা বাগানের পার্বতি মৃধার ছেলে। কানিহাটি চা বাগানের বিনদ মৃধার ঘরে মদ তৈরীর কারিগর হিসাবে কর্মরত ছিল সে। তবে মদ উৎপাদনকারী বিনদ মৃধাকে আটক করা যায়নি। বিনদ মৃধা দীর্ঘ সময় ধরে নিজ ঘরে মদ উৎপাদন ও ব্যবসা করে আসছে। শমশেরনগর ফাঁড়ির পুলিশ মদসহ সাজন মৃধাকে আটক করে আদালতে প্রেরণ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে কানিহাটি চা বাগানের একজন শ্রমিক জানান, চা বাগানে যে কি পরিমাণে শ্রমিকরা মাদকাসক্ত হয়ে বিশৃঙ্খল জীবন ধারন করছে সেটি বলতে আমাদের লজ্জা হয়। প্রায় অর্ধ শতাংশ পুরুষ শ্রমিক সারাদিনে পরিশ্রম করে যে টাকা পায় সেটি দিয়ে দিনে ও রাতে মদ পান করেই শেষ করে দেয়। ফলে শ্রমিকদের শারীরিক সমস্যা ও পরিবার সমুহ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

Manual6 Ad Code

আলীনগর চা বাগানের রাজদেও কৈরী, দেওন্তী বাউরী, শমশেরনগর দেওছড়া বাগানের দেওরাজ রবিদাস জানান, পুরুষরা সন্ধ্যার পর মদের পাট্টায় গিয়ে মদ পান করে মাতাল হয়ে উঠেন। পরে রাস্তাঘাটে ও ঘরে এসে ঝগড়া-ঝাটি, মারধোর, হাড়ি-পাতিল ভাঙচুর এবং সন্তানদেরও গালিগালাজ করেন। তারা আরও বলেন, এসব মদ পান করে যুব সমাজ ধ্বংস, জীবন যাত্রায় ব্যাঘাত, পরিবেশ বিনষ্ট, শারীরিকভাবে সমস্যাসহ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

শমশেরনগর ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান গাজি ৯০ লিটার চোলাই মদসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটক ব্যাক্তিকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, মাদক, জুয়া, চুরি-ডাকাতি এসব বন্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে। আমি সদ্য যোগদান করেছি। সকলের সহযোগিতায় অপরাধ প্রবণতা মুক্ত করতে চাই।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews