মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা

  • বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা পৌরসভার বৃহত্তর গাজীটেকা শাহী ঈদগাহ মাঠে স্থানীয় যুবকদের উদ্যোগে বুধবার ইফতার মাহফিল, বিশেষ দোয়া ও আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়রপ্রার্থী মনোনয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার ৩ টি ওয়ার্ড নিয়ে গঠিত বৃহত্তর গাজীটেকা ৭ মৌজার বিশিষ্ট মুরব্বি, রাজনীতিবিদ, যুবক, ছাত্রসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

ইফতারপূর্ব মতবিনিময় সভায় বিগত দুইটি পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতাকারি মেয়রপ্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আনোয়ারুল ইসলামকে এবারও বিএনপির প্রার্থী হতে ৭ মৌজাবাসি তাকে সমর্থন জানিয়েছেন। পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক পৌর কমিশনার নুর উদ্দিন, হাজী নজরুল ইসলাম, শাহী ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক সাবেক ব্যাংক কর্মকর্তা ও বিশিষ্ট মুরব্বি রফিক উদ্দিন, হাজীগঞ্জ বণিক সমিতির আহ্বায়ক হারুনুর রশীদ, ব্যবসায়ি আব্দুল কুদ্দুস, আব্দুল মুকিত, হাজী আব্দুল বাছিত, শিক্ষক আব্দুস শুকুর, হাজী মখলিছুর রহমান, কামরুল ইসলাম, তাজুল ইসলাম, ব্যবসায়ি আব্দুল জব্বার প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!