জুড়ী- লাটিটিলা সড়ক ব্রীজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ী- লাটিটিলা সড়ক ব্রীজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

  • রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

Manual7 Ad Code

আল আমিন আহমদ, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে একটি বেইলি ব্রীজে বালুবোঝাই ট্রাক আটকে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। এ কারণে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল আনুমানিক আটটার দিকে বালু ভর্তি ট্রাকটি বেইলি ব্রীজ অতিক্রম করছিল। এ সময় ট্রাকের চাপে স্টিলের পাটাতন ছুটে ব্রীজটি ভেঙে পড়ে। এরপর থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সড়কে উপজেলার পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, সাগরনাল, গোয়ালবাড়ী ও ফুলতলা ইউনিয়নের লোকজন চলাচল করেন। এ ছাড়া তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষার্থীরাও ব্রীজটি দিয়ে আসা-যাওয়া করেন। ব্রীজটি ভেঙে যাওয়ায় সারাদিন মানুষের দুর্ভোগ চরমে আকার ধারণ করেছে।

Manual7 Ad Code

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা যায়,ডাকবাংলো সংলগ্ন স্মরণরায় খালের ওপর পুরোনো এ ব্রীজটি ভেঙে সেখানে প্রায় ৩৮ মিটার দীর্ঘ একটি নতুন পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ চলছে। আমিনুল ইসলাম প্রাইভেট লিমিটেড নামের নওগাঁর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। এ জন্য সম্প্রতি পুরোনো ব্রীজটির পাশে একটি বিকল্প বেইলি ব্রীজ নির্মাণ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। সেই ব্রীজটি ভেঙে গেছে।

সরজমিনে দেখা যায়, ব্রীজের মাঝখানে দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটকে আছে। ব্রীজটিতে মোট ২৮টি পাটাতন বসানো। রড দিয়ে একটির সঙ্গে আরেকটি হালকা ঝালাই দেওয়া। বেশির ভাগের ঝালাই ছুটে গেছে। ব্রীজ ভেঙে পড়ায় লোকজন একপাশ দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছেন।

Manual2 Ad Code

সওজ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করে ব্রীজটি মেরামত করা হবে। তবে এ কাজে সময় লাগবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!