কুলাউড়ায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজু’র বৃক্ষরোপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজু’র বৃক্ষরোপন

  • বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী চলা কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু। তিনি পর্যাক্রমে উপজেলার বেশ কয়েকটি সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বৃক্ষরোপনে অংশ নেন।

গত ৪ জুলাই প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু কুলাউড়া উপজেলার নিজ বাড়িতে বৃক্ষরোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলামসহ স্থানীয় আ’লীগ ও অঙ্গসহযোগী সংঘঠনের নেতৃবৃন্দ ।

Manual8 Ad Code

এদিকে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে কুলাউড়া উপজেলা যুবলীগের আয়োজনে বৃক্ষরোপন কর হয় ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয়ে। সেখানে বৃক্ষরোপন করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু।

Manual2 Ad Code

এতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজের সঞ্চালনায় ও সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌরা দে, উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহীন আহমদ, আব্দুল লতিফ, এডভোকেট তৈমুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল হোসেন খছরু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, প্রভাষক এহসান মিরাজ, আহসান হোসেন আল নাহিয়ান,প্রচার ও প্রকাশনা সম্পাদক যুবলীগ নেতা সৈয়দ জামিল উদ্দীন নাহিদ , প্রভাষক খালিক উদ্দীন, আব্দুল ওয়াহিদ, আতিকুল ইসলাম মিন্টু।

Manual1 Ad Code

উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষে মুজিববর্ষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশের ৪৯২ উপজেলার প্রতিটিতে ২০,৩২৫টি করে বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি ও ফলদ বৃক্ষের চারা বন বিভাগের মাধ্যমে বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

এইবেলা/জেএইচজে

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!