শ্রীমঙ্গল প্রেসক্লাবে যুক্তরাজ্যের কাউন্সিলর শাহা‌নিয়া চৌধুরী জে‌রিনকে সংর্বধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গল প্রেসক্লাবে যুক্তরাজ্যের কাউন্সিলর শাহা‌নিয়া চৌধুরী জে‌রিনকে সংর্বধনা

  • রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

Manual5 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: যুক্তরাজ্যের হ্যারো এলাকার লেবার পার্টির নেতা এবং যুক্তরাজ্যোর সর্বকনিষ্ঠ নির্বাচিত কাউন্সিলন শ্রীমঙ্গলের কৃতি সন্তান শাহা‌নিয়া চৌধুরী জে‌রিনকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সংর্বধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে তাকে এ সংর্বধনা প্রদান করা হয়। এসময় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান ক্লাবের সর্বস্তরের সদস্যরা।

Manual5 Ad Code

পরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এসময় উপস্থিত কাউন্সিলর শাহানিয়া চৌধুরীর গর্বিত পিতা, যুক্তরাজ্যের হ্যারো এলাকার লেবার পার্টির নেতা শহিদুল হক চৌধুরী লিটন এবং যুক্তরাজ্যেস্থ ক্যাটারার্স এসোসিয়েশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান জুয়েল, ক্লাবের সিনিয়র সহসভাপতি মো: কাওছার ইকবাল, সাবেক সিনিয়র সহসভাপতি মো: ইসমাইল মাহমুদ ও কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ।

সর্বকনিষ্ঠ কাউন্সিলন শ্রীমঙ্গলের কৃতি সন্তান শাহা‌নিয়া চৌধুরী জে‌রিন (২৪) যুক্তরাজ্যোর ব্রনাইন ইউনিভার্সিটি লন্ডন থেকে একাউন্টিং মাস্টার্স ডিগ্রী অর্জন করে। তার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন এবং তিনি সভার দোয়া, সহযোগীতা ও ভালবাসা কামনা করেন।

জেরিন শ্রীমঙ্গল উপজেলা ৫নং কালাপুর ইউনিয়নের কালাপুর গ্রামের চৌধূলী বাড়ী নিবাসী মরহুম হাজী শামসুল হক চৌধূরীর নাতি এবং যুক্তরাজ্যের হ্যারো এলাকার লেবার পার্টির নেতা শহিদুল হক চৌধুরী লিটন এর জেষ্ঠ্য কন্য।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!