শ্রীমঙ্গলে স্ত্রীর গলা কাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে স্ত্রীর গলা কাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • রবিবার, ৯ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :: শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে স্ত্রীর গলা কাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । এমন মর্মাতিক ঘটনায় মিশ্র প্রতিক্রীয়া শুরু হয়েছে। স্বামী স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকান্ড এনিয়ে এলাকায় গুঞ্জন দেখা দিয়েছে। শনিবার (৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহতরা হলেন স্ত্রী অলকা তন্ত রায় (৩৫) ও স্বামী বিকুল তন্ত বায় (৪০) বলে জানা গেছে।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়ার জের ধরে রাতের কোন এক সময় স্ত্রীকে দা দিয়ে গলা কেটে পরে স্বামীও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

Manual3 Ad Code

নিহতদের বড় মেয়ে শোভা তন্ত বায় জানান, রাতে সে পাশের ঘরে ঘুমিয়ে ছিল। সকালে ঘুম থেকে উঠে ডাকাডাকি করে দরজা না খোলায় দরজা ভেঙ্গে দেখেন মায়ের গলা কাটা দেহ ও বাবার ঝুলন্ত দেহ।

শোভা আরোজানান, তার বাবা মার মধ্যে কোন ঝগড়া বিবাদ ছিল না। সুভার দেবা তন্ত রায় নামে ৬ বছরের এক ভাই ও দেবী তন্ত বায় নামে ২ বছরের এক বোন রয়েছে। বাবা মায়ের এই মর্মান্তি মৃত্যুতে এই ৩ শিশু শোকে বিহবল হয়ে পড়েছে।

নিহত বিকুলের বড় ভাই এর স্ত্রী রতœা তন্ত বায় (৪২) বলেন, সকালে শোভার চিৎকার শুনে গিয়ে দেখি মেঝেতে অলকার রক্তাক্ত দেহ আর পাশে ঝুলছে দেবর বিকুলের লাশ । তিনিও অলকা বিকুল দম্পত্তির মধ্যে ঝগড়া বিবাদ ছিল না বলে জানান।

স্থানীয় বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক রনঞ্জিত সাঁওতাল বলেন, স্ত্রী অলকা মির্জাপুর চা বাগানের শ্রমিক হিসেবে কাজ করে, স্বামী বিকুল বন থেকে জ্বালানী কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। বিকুল অলকার সংসারে কোন কলহের কথা তিনি জানতেন না। তিনি বলেন, কোন ঝগড়া বিবাদ হলে পঞ্চায়েত কমিটির সম্পাদক হিসেবে তার কাছে নালিশ আসতো। কিন্তু এ নিয়ে কেউ কিছু বলেনি।

Manual6 Ad Code

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জোড়া লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর এই জোড়া হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যাবে তিনি জানান।

Manual3 Ad Code

 

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!