সরিষা চাষে লাভবান হওয়ার আশায় বুক বাঁধছেন ফুলবাড়ীর চাষিরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

সরিষা চাষে লাভবান হওয়ার আশায় বুক বাঁধছেন ফুলবাড়ীর চাষিরা

  • শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

Manual5 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলতি রবি মৌসুমে সরিষা চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। সরিষা চাষ করে নিজেদের ভোজ্য তেলের চাহিদা মেটাতে আবার কেউ  লাভবান হওয়ার আশায় করছেন সরিষার চাষ।
জমিতে বীজ বপনের পর বর্তমানে ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। দিন যতই গড়াচ্ছে কৃষকের নিবিড় মমতায় বেড়ে ওঠা সরিষার খেত হলুদ ফুলে ছেয়ে যাচ্ছে।
আর ভালো ফলনের আশায় বুক বাঁধছেন চাষিরা। আর কৃষি বিভাগ বলছে উপজেলায় এবার করছেন লক্ষ্যমাত্রার চেয়ে অধিক এক হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে।
উপজেলা কৃষি বিভাগ বলছে, এঅঞ্চলে সরিষার চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
আমন চাষাবাদের বীজ বপনের সময় থেকেই কৃষকদের স্বল্প মেয়াদি ধান চাষাবাদ করার পরামর্শ দেয়া হয়েছে। ধান চাষাবাদ করে একই জমিতে যাতে অনায়াসে সরিষা সহ অন্যান্য রবি ফসল ফলানো যায় সেজন্য কৃষকদের ব্রিধান-৫৬, ব্রিধান-৭১, ব্রিধান-৫ ব্রধান-
৮০, ব্রিধান-৮: ও বীণা-৪, বীণা -১ জাতের আগাম ও উচ্চ ফলনশীল ধান চাষাবাদের পরামর্শ দেয়া হয়েছিল। মাঠ পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়নের সুফল মিলেছে। আগেভাগেই ধান কেটে নিয়ে একই জমিতে এখন অনেক কৃষক রবি মৌসুমের চাষাবাদ।
পাশাপাশি সরিষার চাষাবাদ করে ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১হাজার ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অন্যান্য বছরের তুলনা এবারে অধিক পরিমাণ জমিতে সরিষা চাষ করেছেন স্থানীয় কৃষকরা। উপজেলার চরাঞ্চল থেকে সমতল ভূমিতে তাকাতেই চোখে পড়ছে সরিষার খেত। আর কৃষকরা জানিয়েছেন, অন্যান্য ফসলের চেয়ে
কম খরচ ও সময়ে অল্প ঘাট- খোটুনিতে সরিষার চাষ করে ফসল ঘরে তোলা যায়।
পাশাপাশি সারা বছরই বাজারে সরিষার চাহিদা থাকে এবং ভালো দাম পাওয়া যায়। চাষাবাদ করে লাভবান হওয়া যায়। বলে সরিষা চাষে আগ্রহ বেড়েছে তাদের।
উপজেলার বড়ভিটা ইউনিয়নের শাহবাজার এলাকার কৃষক শাহজাহান আলী জানান, তিনি এবারে তিন বিঘা জমিতে সরিষা চাষ করেছেন।
প্রতি বিঘা জমিতে সরিষা চাষাবাদ করতে জমিতেরি, বীজ, সার, সেচ, ওষুধ ও অন্যান্য খরচসহ তার প্রায় পাঁচ হাজার টাকা খরচ হবে।
তিনি প্রতি বিঘা জমিতে পাঁচ-ছয় মণ সরিষার ফলন পাওয়ার আশা করছেন। আশানুরূপ ফলন পেলে প্রতি বিঘা জমিতে সরিষা চাষাবাদ করে করে তার ১২ থেকে ১৫ হাজার টাকা লাভ হবে বলে আশা করছেন তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!