কুলাউড়ার গোগালিছড়া জলমহাল ২ বছর থেকে জবর দখল করে মাছ লুটের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার গোগালিছড়া জলমহাল ২ বছর থেকে জবর দখল করে মাছ লুটের অভিযোগ

  • রবিবার, ৯ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় অবস্থিত গোগালীছড়া (বদ্ধ) জলমহালটি জবর দখল করে ২ বছর থেকে মাছ লুটের অভিযোগ ইউনিয়ন পরিষদের এক মেম্বারের বিরুদ্ধে। এ ব্যাপারে বৃহস্পতিবার ০৬ আগস্ট মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে কুলাউড়ার শাপলা মৎস্যজীবি সমবায় সমিতি। অবশ্য অভিযুক্ত মেম্বার বিষয় সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন।

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে গোগালীছড়া (বদ্ধ) জলমহালের ইজারাদার শাপলা মৎস্যজীবি সমবায় সমিতির লিখিত অভিযোগ থেকে জানা যায়, গোগালীছড়া (বদ্ধ) জলমহালটি (১৪২৫-১৪৩০ বাংলা) ৬ বছর মেয়াদে প্রথম ৪ বছর বার্ষিক ১ লাখ ৭২ হাজার ৬২০ টাকা এবং শেষ ২ বছরে আরও ২৫ শতাংশ বর্ধিত হারে শাপলা মৎস্যজীবি সমবায় সমিতিকে উন্নয়ন প্রকল্পে ভূমি মন্ত্রণালয় হতে ইজারা বন্দোবস্ত প্রদান করা হয়। ইজারা গ্রহিতা সমিতি ইতোমধ্যে তাদের ইজারা মূল্য সরকারি কোষাগারে জমা করেছেন।

জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের মোম্বার মো. মতছিন আলী ও তার সহযোগিরা মিলে গত ২ বছর যাবৎ জলমহালটির শাহাপুর মৌজা অংশের মালিকানা দাবি করেন। জোরপূর্বক জলমহালটি দখল করে মাছ লুট করে নিয়ে যান। ৩ বারের নির্বাচিত এই মেম্বারের রয়েছে নিজস্ব লাঠিয়াল বাহিনী রয়েছে বলেস্থানীয় লোকজন জানান।
এব্যাপারে সমিতির পক্ষে ২০১৯ সনে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিলে ১১ সেপ্টেম্বর জায়ফরনগর ইউনিয়ন পরিষদে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের কোন সিদ্ধান্তই মানতে রাজি নন উক্ত মো. মহতছিন আলী মেম্বার।

জবরদখলের বিষয়টি জুড়ী উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি গত ০৫ আগস্ট বুধবার সকাল ১১টায় শুনানির জন্য নোটিশ দেন। কিন্তু ওইদিন মো. মহতোছিন আলী মেম্বার শুনানিতে উপস্থিত না হয়ে তার লাঠিয়াল ২৫-৩০ জন লোক নিয়ে জলমহালে পাহারারত সমিতির লোকজনের উপর ও তার সহযোগিদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা চালান। সমিতির লোকজনের নৌকা, জাল লুট করে নেয়। এসময় সমিতির পাহারাদাররা পালিয়ে আত্মরক্ষা করেন।

Manual6 Ad Code

ইজারাদার শাপলা মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, মো. মতছিন আলী মেম্বার ও তার সহযোগিদের লুটপাটে গত ২ বছরে জলমহালের ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এভাবে ক্ষতি হতে থাকলে জলমহালে ইজারা মূল্য পরিশোধ করা অসম্ভব হয়ে পড়বে।

অভিযোগ প্রসঙ্গে জায়ফরনগর ইউনিয়নের মেম্বার মো. মতছিন আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার বিরুদ্ধে অভিযোগগুলো অস্বীকার করেন। তিনি বলেন, এসব আমি কিছু জানি না। শাপলা মৎস্যজীবি সমবায় সমিতিও আমি চিনি না।

Manual3 Ad Code

এব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা ও বৈঠকের বিষয় নিশ্চিত করে জানান, ১০ আগস্ট আবার বৈঠক আছে। মো. মতছিন আলী মেম্বারের বিষয়টি না জানা প্রসঙ্গে তিনি বলেন, খারাপ প্রকৃতির লোকের এমন স্বভাব।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম জানান, জেলা প্রশাসক মহোদয়ের কাছে করা অভিযোগ সম্পর্কে তিনি অবগত হয়েছেন। উভয় পক্ষকে ডেকে, যা করণীয় করবো।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!