অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ২ বেকারী মালিকের জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ২ বেকারী মালিকের জরিমানা

  • বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় দুটি বেকারীকে ২২হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

Manual1 Ad Code

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরী করায় উপজেলার ভানুগাছ বাজারের ফাস্ট-টাইম বেকারীকে ১২হাজার টাকা ও ডিজিটাল বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাইরে চাকচিক্য সাজিয়ে ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরী করা হচ্ছিল বিভিন্ন ধরনের বিষ্কুট। যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর।

Manual1 Ad Code

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে ২টি বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ধারা অনুযায়ী ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews