কুড়িগ্রামে শীতার্তদের পাশে কারিগরি শিক্ষার ফেরিওয়ালা তৌহিদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা

কুড়িগ্রামে শীতার্তদের পাশে কারিগরি শিক্ষার ফেরিওয়ালা তৌহিদ

  • সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে প্রায় দু’শত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কারিগরি শিক্ষার ফেরিওয়ালা মো: তৌহিদুজ্জামান এর উদ্যোগে এবং হক পাবলিকেশনস্ ও ই-বই বিতান এর আর্থিক সহায়তায় সোমবার (২৩ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ করা হয়।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৩ নং দুর্গাপুর ইউনিয়নের যমুনা মাষান কুড়া, যমুনা রায়পাড়া, ডালিমা পাড়া, কামার পাড়া, মুন্সিপাড়া, সরকার পাড়া, ব্যাপারি পাড়ার শীতার্তদের মাঝে কম্বল প্রদান করা হয়। এ কার্যক্রমের উদ্ভোদন করেন স্থানীয় সমাজ সেবক সায়মন চৌধুরী সেতু।
উপকারভোগীরা এমন উদ্যোগের প্রশংসা করেন। এক বয়োবৃদ্ধ বলেন, কম্বল পেয়ে খুবই ভালো লাগছে। তৌহিদের জন্য দোয়া করি ও যেন আরো এমন ভালো কাজ করতে পারে।
শীতবস্ত্র বিতরণের উদ্যোক্তা মো: তৌহিদুজ্জামান বলেন, শীতের তীব্রতায় মানবেতর জীবনযাপন করছে নিম্ন আয়ের মানুষ। যা আমাকে ব্যথিত করে। তাই উদ্যোগ নেই শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াতে। তিনি আরো বলেন, আমার এই উদ্যোগে যারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা।
বিতরণ কাজে সহযোগিতা করেন ই-বই বিতান এর মার্কেটিং এক্সিকিউটিভ একে আখতারুল খান এবং রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মো: হযরত আলী, স্থানীয় যুবক আশিক প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!