ফুলবাড়ীর বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

ফুলবাড়ীর বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

Manual2 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজে “সন্তান আপনার সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের” সেই অঙ্গীকারকে সামনে রেখে শিক্ষকগণের দায়িত্ব ও অভিভাবকগণের ভূমিকা শীর্ষক মতবিনিময় উপলক্ষে অভিভাবক সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৯ জানুয়ারি সকাল এগারোটায় অত্র কলেজ মাঠে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকারের আয়োজনে এ সমাবেশে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে সহকারী শিক্ষক মোজাম্মেল হকের সঞ্চালনা ও কলেজ গভর্নিং বডির সভাপতি প্রভাষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিঠু, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন।
এছাড়াও গভর্নিং বডির সদস্য জয়নাল আবেদীন, ডাঃ ইয়াকুব আলী, সিনিয়র সহকারী শিক্ষক আতাউর রহমান রতন, প্রভাষক আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে বক্তব্য রাখেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!