শ্রীমঙ্গলে সনাক, ইয়েস ও এসিজি সমন্বয় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

শ্রীমঙ্গলে সনাক, ইয়েস ও এসিজি সমন্বয় সভা

  • রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: ‘‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে সনাক, ইয়েস ও এসিজি সমন্বয় সভা। গতকাল (২৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ অভিজাত টি ভ্যালী রেষ্টুরেন্টের কনফারেন্স হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্রে ভট্টাচার্য এর সভাপতিত্বে ও সদস্য মো. দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় টিআইবি সিলেট ক্লাস্টার এর কোÑঅর্ডিনেটর মো. আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সনাকের সহসভাপতি এডভোকেট আলাউদ্দিন আহমেদ, কবিতা রাণী দাশ, সাবেক সভাপতি সৈয়দ নেসার আহমেদ, ইয়েস আহবায়ক জিডিশন প্রধান সুছিয়াং, সদস্য শাহ আরিফ আলী নাছিম ও সৈয়দ ছায়েদ আহমেদ প্রমুখ।

Manual8 Ad Code

দিনব্যাপী সমন্বয় সভায় শ্রীমঙ্গল সনাকের বিগত বছরের অর্জন, চ্যালেঞ্জ এবং চলমান বছরের পরিকল্পনা ও করণীয় উপস্থাপন করেন সনাকের শ্রীমঙ্গল এরিয়া কোÑঅর্ডিনেটর পারভেজ কৈরী।

সমন্বয় সভায় সদস্যবৃন্দের সাথে বিগত বছরের সফলতা, চ্যালেঞ্জ, বাস্তবভিত্তিক অভিজ্ঞতা তুলে ধরা, চলমান বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন এবং স্থানীয় পর্যায়ে করণীয় নির্ধারণ, দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান এবং সদস্যবৃন্দের কার্যকর অংশগহণবৃদ্ধিতে প্রেরণা তৈরী ও সদস্যবৃন্দের আন্ত:সম্পর্ক বৃদ্ধিকরণ আলোচনা ও গ্রুপ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় সনাকের বিভিন্ন উপকমিটির এসিজি সদস্য, ইয়েস সদস্য ও সনাক সদস্যগণ উপস্তিত ছিলেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!