কমলগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিতকল্পে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিতকল্পে মতবিনিময়

  • বুধবার, ১৫ মার্চ, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিতকল্পে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ মার্চ ) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

Manual5 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!