বড়লেখায় বিএনপি নেতা আইনুল ইসলামের মৃত্য : শোক প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

বড়লেখায় বিএনপি নেতা আইনুল ইসলামের মৃত্য : শোক প্রকাশ

  • সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিংবডির সহসভাপতি, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগি ও সমাজসেবক ডা. আইনুল ইসলাম (৬৩) রোববার পূর্বাহ্ন ১২.০৭ ঘটিকায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল হয়েছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি বড়লেখার সিনিয়র সাংবাদিক আব্দুর রব এর ভগ্নিপতি। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

Manual6 Ad Code

রোববার বিকেল ৩টায় পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পশ্চিম গাংকুল (রতুলি বাজার সংলগ্ন) গ্রামে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেনের সঞ্চালনায় জানাজার নামাজের পূর্বে মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের বড়ভাই পিডিবি’র সাবেক নির্বাহী প্রকৌশলী তালিবুল ইসলাম।

Manual1 Ad Code

মরহুম ডা. আইনুল ইসলামের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, বড়লেখা পৌরসভার সাবেক পৌরমেয়র প্রভাষক ফখরুল ইসলাম, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!