জুড়ীতে ট্যাংকিতে পড়ে দুই নির্মাণ শ্রমিকের  মৃত্যু! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে ট্যাংকিতে পড়ে দুই নির্মাণ শ্রমিকের  মৃত্যু!

  • সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

Manual6 Ad Code
জুড়ী( মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের জুড়ীতে সেফটিক ট্যাংকিতে পড়ে দুই নির্মাণ শ্রমিক  মারা গেছেন। সোমবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব হরিরামপুর (আল ফালাহ) স্কুলের পাশে ফয়জুর রহমানের নতুন নির্মাণাধীন  বাড়িতে কাজ করতে যান কয়েকজন শ্রমিক।
দুপুর সাড়ে ১২ টার দিকে শাহিন আহমদ ও কামরুল ইসলাম  বিল্ডিং এ টয়লেটের  জন্য তৈরী  অব্যবহৃত সেফটিক ট্যাংকির  ঢাকনা খুলে ভেতরে প্রবেশ করলে সেখানেই আটকা পড়ে যান।খবর পেয়ে কুলাড়উা ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে  মৃত ঘোষণা করেন।
নিহত কামরুল ইসলাম(২৫) জায়ফর নগর ইউনিয়নের মনতৈল গ্রামের মুক্তার আলীর ছেলে ও অপরজন শাহিন আহমদ (২২) পশ্চিম জুড়ী ইউনিয়নের পশ্চিম বড় ধামাই (জুড়ীর পার)গ্রামের আব্দুল খালিকের পুত্র।
কাজের ঠিকাদার  লিয়াকত আলী জানান,তারা সকাল থেকে এখানে কাজ করছেন।কাজের মধ্যে শাহিন ও কামরুল ট্যাংকির ভেতরের অংশ দেখতে এসে পড়ে যান।৮ ফুট উচ্চতা বিশিষ্ট ট্যাংকির কাজ বিল্ডিং তৈরীর আগেই শেষ হয়েছে।ট্যাংকির মূখ ঢাকনা দিয়ে ঢাকা ছিল।তারা একটি ঢাকনা খূলে প্রবেশ করে।
জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন জানান,ট্যাংকিতে কাজের জন্য শ্রমিকের  যে নিরাপত্তার প্রয়োজন সেটি না থাকায় প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তারা ট্যাংকির ভেতরে ঢুকে  অক্সিজেন স্বল্পতায় মারা গেছে।এ ঘটনা মামলা হবে,লাশ ময়নাতদন্তের পর  বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!