হাকালুকিতে বোরো ধান কর্তন উৎসব : উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

হাকালুকিতে বোরো ধান কর্তন উৎসব : উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা

  • মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

হাকালুকি হাওরে কৃষকদের উৎসাহ দিতে বোরো ধান কর্তন উৎসবের আয়োজন করেছে বড়লেখা উপজেলা কৃষি বিভাগ। কৃষকের ধান কাটার এ উৎসবে শামিল হয়েছেন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক নেতারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। গত ২২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টানা ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে বোরো চাষীরা তাদের আধাপাকা রোবো ধান তলিয়ে যাওয়ার শঙ্কায় ছিলেন। পরে প্রকৃতি অনুকুল হয়ে উঠে এবং বৃষ্টি থামায় কৃষকরা তাদের কষ্টের ধন পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখেন।

Manual7 Ad Code

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে হাকালুকি হাওরের বড়লেখার তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় কৃষক শ্রীবাস দাসের জমিতে ধান কাটা উৎসবের মাধ্যমে হাকালুকির বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

Manual6 Ad Code

উপ সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

উদ্বোধন শেষে কৃষকের সঙ্গে ধান কাটেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, কৃষক শ্রীবাস দাস প্রমুখ।

Manual8 Ad Code

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বড়লেখায় এ মৌসুমে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৪৩ হেক্টর। কিন্তু এবার বোরো ধানের চাষ হয়েছে ৫ হাজার ৩৭৩ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৩৩ হেক্টর বেশি। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৪ হাজার ৯২৪ মেট্রিক টন।

Manual2 Ad Code

বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, ‘হাওরের নিম্নাঞ্চলে ধান কাটা শুরু হয়েছে। ফলনও ভালো হয়েছে। কৃষকদের উৎসাহ দিতে আমরা হাকালুকি হাওর এলাকায় ধান কাটা উৎসব করেছি। কৃষকের সাথে জমিতে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, রাজনীতিকেরা ধান কেটেছেন। এতে কৃষকেরা খুশি। এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্র ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন। আশা করা যাচ্ছে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews