সেফটিক ট্যাংকে পড়ে মৃত জুড়ীর দুই নির্মাণ শ্রমিকের পরিবারকে সেলাই মেশিন প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

সেফটিক ট্যাংকে পড়ে মৃত জুড়ীর দুই নির্মাণ শ্রমিকের পরিবারকে সেলাই মেশিন প্রদান

  • বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি:: সেফটিক ট্যাংকে পড়ে মৃত জুড়ীর দুই নির্মাণ শ্রমিকের পরিবারকে সেলাই মেশিন প্রদান করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের কামরুল ইসলাম ও পুর্ব জুড়ী ইউনিয়নের পশ্চিম বড় ধামাই (জুড়ীর পাড়) গ্রামের শাহিন উদ্দিনের বাড়ীতে গিয়ে এ সেলাই মেশিন প্রদান করেন।এ সময় তাদের পরিবারের সদস্যসহ উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সামছু, সাইদুর রহমান, সাকির চৌধুরী, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এআর সাজেদ প্রমুখ।

গত ১৭ই এপ্রিল জুড়ীতে নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে কামরুল ও শাহিন নামের দুইজন শ্রমিক মৃত্যুবরণ করেন। এর মধ্যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম কামরুল ইসলামের পরিবারে তার মা বাবা সহ ৬ বোন রয়েছে। এর মধ্যে দুই বোন অবিবাহিত।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews