কমলগঞ্জে সোনালী ব্যাংক ও হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে চুক্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে সোনালী ব্যাংক ও হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে চুক্তি

  • বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: আধুনিক অনলাইন ব্যাংকিং সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন, বিবিধ ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি স্বাক্ষরের পর চুক্তিপত্র হস্তান্তর করা হয়।

Manual4 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক উত্তম লোহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড, সিলেট এর জেনারেল ম্যানেজার মো: জামান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার সমীর কুমার বিশ্বাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: আইয়ূব আলী, সোনালী ব্যাংক লি: শমশেরনগর শাখার ব্যবস্থাপক রিপন মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মুজিবুর রহমান রঞ্জু, সিনিয়র শিক্ষক বিপ্লব ভুষন দাস প্রমুখ।

Manual5 Ad Code

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা কর্মচারী ও হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যাবতীয় ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।

Manual3 Ad Code

চুক্তিপত্র স্বাক্ষর সম্পাদন ও হস্তান্তরের পূর্বে অনুষ্ঠান পর্বে স্কুলের বিভিন্ন বিভাগের শিক্ষক ছাড়াও সোনালী ব্যাংকের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, অভিভাবক ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

চুক্তির প্রেক্ষিতে ভবিষ্যতে হাজী মো: উস্তওয়ার বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের আর কলেজে এসে ফি প্রদানের প্রয়োজন হবে না। এ চুক্তির কারণে শিক্ষার্থীরা সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) এর মাধ্যমে বেতন, ভর্তি ফিসহ বিবিধ ফি অনলাইনে জমা, স্কুল ব্যাংকিং, স্টুডেন্ট সেভিংস হিসাব খোলা, ই-ওয়ালেট, সোনালী ই-সেবা এবং মোবাইল অ্যাপের ব্যবহার করতে পারবেন। এতে করে ভোগান্তি দূর কমে আসার পাশাপাশি সময়ের অপব্যবহার বা অপচয় রোধ সম্ভব হবে। একই সাথে বিদ্যালয় সংশ্লিষ্ট যে কোনো ফি/চার্জ দ্রুত সময়ের মধ্যে যে কোনো স্থান থেকে অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে প্রদান করা যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!