কমলগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

  • বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকা শক্তি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে) উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মে) বিকেল সাড়ে ৫ টায় কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন।

আলোচনায় অংশ নেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শব্বির এলাহী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, মানবজমিন প্রতিনধি সাজিদুর রহমান সাজু, দৈনিক আজকালের প্রতিনিধি আলম আহমেদ, বাংলাদেশ বেতার প্রতিনিধি আর, কে সোমেন, দৈনিক বাংলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি রহুল ইসলাম হৃদয়, এশিয়ান এইজ প্রতিনিধি মোনায়েম খান, দৈনিক কালবেলার প্রতিনিধি রাজু দত্ত, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আব্দুস সালাম প্রমুখ।

Manual2 Ad Code

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু বিভিন্ন কারণে দেশে সাংবাদিকতা করা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। সংবাদ প্রকাশে কারো স্বার্থে আঘাত লাগলে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতনের ঘটনা প্রায়ই ঘটছে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। এসময় নেতৃবৃন্দরা সাংবাদিকদের অবসরভাতা, ওয়েজবোর্ড বাস্তবায়ন ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান। এর আগে সারাদেশে নিহত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!