লাউয়াছড়ায় সড়ক দূর্ঘটনায় আহত মুখ পোড়া হনুমানের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

লাউয়াছড়ায় সড়ক দূর্ঘটনায় আহত মুখ পোড়া হনুমানের মৃত্যু

  • বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুততম গাড়ির ধাক্কায় বিপন্ন প্রাণী মুখ পোড়া হনুমান গুরুতর আহত হয়েছে। বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

Manual1 Ad Code

সড়ক পারাপারের সময় গাড়ীর ধাক্কায় আহত বিপন্ন মুখপোড়া হনুমানের অবশেষে মৃত্যু হয়েছে।

জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরি সামনে একটি গাছে কয়েকটি মুখপোড়া হনুমান একটি গাছ থেকে অন্য গাছে লাফালাফি করছিল। এসময় একটি মুখপোড়া হনুমান বানর গাছ থেকে নেমে রাস্তায় হেটে হেটে এপার থেকে ওপারে যাচ্ছিল। হঠাৎ দ্রুততম একটি সিএনজি এসে তাকে ধাক্কা দিয়ে রাস্তা ফেলে চলে যায়। এসময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারন সম্পাদক আহাদ মিয়া। তিনিসহ স্থানীয়রা বানরটিকে উদ্ধার করে পাশের হীড বাংলাদেশে নামক স্থানীয় একটি চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে রাখা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

কমলগঞ্জ জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারন সম্পাদক আহাদ মিয়া বলেন, আমিসহ বন বিভাগের কর্মকর্তারা দ্রুত প্রাণীটাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় হীড বাংলাদেশের হাসপাতালে। সেখান থেকে বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে এসেছি বানরটিকে। এখানে তার চিকিৎসা চলবে। তবে প্রাণীটা খুব আঘাত পেয়েছে। তার অবস্থা আশংকাজনক।

Manual6 Ad Code

হীড বাংলাদেশের হাসপাতালের প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. বরেন্দ্র সিংহ জানান, ‘প্রাণীটা খুব আঘাত পেয়েছে। আমি প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এখন উন্নত চিকিৎসার জন্য বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।’

Manual8 Ad Code

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বুধবার বিকেলে মুখ পোড়া হনুমানটি রাস্তা পাড় হওয়ার সময় কোন যানবাহনের সাথে ধাক্কা খায়। প্রাণীটির অবস্থা আশংকাজনক। একজন ডাক্তার তার চিকিৎসা করছেন। আমরা প্রাণীটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রেখে চিকিৎসা চালিয়ে যাবো। সুস্থ হলে লাউয়াছড়ায় অবমুক্ত করে দেওয়া হবে।’#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!