কমলগঞ্জে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ কর্মীদের দশ দিনের কর্মবিরতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ

কমলগঞ্জে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ কর্মীদের দশ দিনের কর্মবিরতি

  • মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ে কর্মচারীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবীতে অবস্থান ও কর্মবিরতি পালন শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ, আমিরুন নাহার চৌধুরী, মো. সোহেল খাঁন, মাইকেল দেবনাথ, পরিবার কল্যাণ সহকারী শ্রাবণী কৈরী, শামীম আরা সম্পা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমাদের দাবী এক দফা। পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ আগামী ১০ দিন পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মবিরতি। নিয়োগবিধি বাস্তবায়নের জন্য দাবী মানা না হলে আরো কঠোর কর্মসূচি নেয়া হবে। বর্তমান সরকারের কাছে পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগবিধি বাস্তবায়নের জন্য জোর দাবী জানান আন্দোলনকারীরা।

Manual8 Ad Code

পরিবার পরিকল্পনার পরিদর্শক সালাহ্উদ্দিন বলেন, আমরা ৩৩ হাজার ৭১০ জন সারা দেশে কর্মরত রয়েছি। বিভিন্ন পদধারীরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন এবং নিয়মতি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। আমরা মা ও স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও নিয়োগবিধি বাস্তবায়নের হয়নি। তিনি অভিযোগ করে বলেন, একটা শ্রেণিকে সুবিধা দিয়ে আসছে বিধায় বিগত ২৬ বছর ধরে আমাদের ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হচ্ছে। নিয়োগবিধি বাস্তবায়নের দাবী মানা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি নেয়া হবে বলেও জানান তিনি।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!