কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

Manual3 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রাম সদরের ভোকেশনাল মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে ভোকেশনাল মোড় সংলগ্ন অর্ণব ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম মৃত্যুঞ্জয় রায় (২১)। তিনি কুড়িগ্রাম পলিটেকটিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অষ্টম সেমিস্টারের ছাত্র বলে জানা গেছে। তার বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা এলাকায়। তার বাবার নাম সংকর চন্দ্র রায়। পুলিশের ধারণা মৃত্যুঞ্জয় আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঠিক কী কারণে তিনি ‘আত্মহত্যার’ পথ বেচে নিয়েছেন সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অর্ণব ছাত্রাবাসের মালিক আবু সাঈদ জানান, পলিটেকনিক ইনস্টিটিউট ছুটি থাকায় ছাত্রাবাসের বেশিরভাগ ছাত্র বাড়িতে গেছেন। মৃত্যুঞ্জয়সহ ৪-৫ জন ছাত্র ছিলেন। শনিবার বিকালে ছাত্রাবাসের এক ছাত্র এসে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর খবর দেয়। ছাত্রাবাসের নিজ কক্ষে তিনি গলায় ফাঁস দিয়েছিলেন। তার এমন সিদ্ধান্তের কারণ জানা যায়নি। পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ডিউটি অফিসার ও সহকারী উপপরিদর্শক মোস্তফা বলেন, ‘ নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!