কুলাউড়ায় পুরশাই তাহফিজুল কোরআন ও এতিম খানা মাদরাসার ২০ বছর পূর্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কুলাউড়ায় পুরশাই তাহফিজুল কোরআন ও এতিম খানা মাদরাসার ২০ বছর পূর্তি

  • বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

Manual4 Ad Code
এইবেলা, কুলাউড়া ::  কুলাউড়ায উপজেলার পুরশাই তাহফিজুল কোরআন ও এতিম খানা মাদ্রাসার ২০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২৫ মে) বৃহস্পতিবার  দুপুরে মাদরাসা হল রুমে মাদরাসার প্রতিষ্টাতা  হাফিজ আনসার উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি  এম এম শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক,উপজেলা পরিষদের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সাবেক উপজেলা প্রকৌশলী ইন্জিনিয়ার নাজির আহমদ চৌধুরী, গণকিয়া আলিম  মাদরাসার অধ্যক্ষ, উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি  মাওলানা আবু আইয়ুব আনসারী,লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ  ইরফানুল হক, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ,সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, পৃথিমপাশা  ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন আনসার উদ্দিন ছাত্র পরিষদের সভাপতি হাফিজ আতিকুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, হাবিবুর রহমান টুটু, প্রেসক্লাব কুলাউড়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এম এম শাহীন বলেন, অন্য উপজেলার চেয়ে কুলাউড়া বিগত ৫ বছরে সিকিভাগও উন্নয়ন হয় নি। মানুষের ভোট নিয়ে এমপি ৪ বছরে ৪বারও কুলাউড়ায় আসেননি। আগামীতে নির্বাচন আসছে। এরা আবার আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!