বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া

  • বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ, বড়লেখায় শিক্ষা বিস্তারের অগ্রদুত, সাবেক প্রতিমন্ত্রী ও বড়লেখার গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার দুপুরে গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার। সহকারী শিক্ষক আব্দুল আয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক দিবাকর দাস, শিক্ষানুরাগী সদস্য সাইদুর রহমান সাইদুল, সহকারী শিক্ষক বিশ্বনাথ নাহা প্রমুখ।

দোয়া পরিচালনা করেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবী বিষয়ের সহকারী অধ্যাপক মাওলানা খালেদ আহমদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!